ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

টিসিবি সয়াবিন তেলের দাম লিটারে বাড়াল ১০ টাকা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ফের ১০ টাকা বাড়াল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার থেকে সংস্থাটি প্রতি লিটার তেল ১০০ টাকা দরে বিক্রি করবে। এ নিয়ে জানুয়ারির পর দুই দফায় লিটারে ২০ টাকা বাড়ল টিসিবির সয়াবিন তেলের দাম।

টিসিবি চিনির দামও কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে। এখন থেকে সংস্থাটি প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করবে। আর পেঁয়াজ বিক্রি হবে ২০ টাকা দরে। টিসিবির পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। সংস্থাটি ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে।

বুধবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশে তাদের বিক্রয় কার্যক্রম চলবে।

টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তাদের বিক্রয় কার্যক্রম শুরু হবে। ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার তেল কিনতে পারবেন। টিসিবির অনলাইন কার্যক্রমে শুধু পেঁয়াজ কেনা যাবে।

সারাদেশে ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ১০০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় থাকবে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ট্যাগস :

টিসিবি সয়াবিন তেলের দাম লিটারে বাড়াল ১০ টাকা

আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১