ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয় সংসদে ‘আমেরিকা ককাস’ গঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদে ‘আমেরিকা ককাস’ গঠিত

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ লক্ষ্যে ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।

ককাসের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মোঃ ওসমান ফারুককে চেয়ারম্যান এবং ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমানকে কো-চেয়ারম্যান করা হয়েছে।

ককাসের অন্যান্য সদস্যরা হলেন, ব্যারিস্টার নওশাদ জামির (পঞ্চগড়-১)ব্যারিস্টার আন্দালীব রহমান (ভোলা-১), হুমাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), আখতার হোসেন (রংপুর-৪), মির আহমেদ বিন কুশেম (ঢাকা-১৪), নিপুন রায় চৌধুরী, সানজিদা ইসলাম, মারদিয়া মোমতাজ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ককাস হলো একটি নির্দিষ্ট ইস্যু বা দেশভিত্তিক সংসদ সদস্যদের স্বেচ্ছায় গঠিত ফোরাম। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সংসদে এ ধরনের ককাস গঠন করে থাকে। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ, লবিং এবং দ্বিপাক্ষিক ইস্যুতে মধ্যস্থতা করা।

ককাসের চেয়ারম্যান ডা. মোঃ ওসমান ফারুক এবং কো-চেয়ারম্যান ডা. মোঃ মাহবুবুর রহমান এর স্বাক্ষরিত নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বাংলাদেশ জাতীয় সংসদে ‘আমেরিকা ককাস’ গঠিত

আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬