ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডিমলায় পিস্তলসহ আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

ডিমলায় পিস্তলসহ আটক-১

স্টাফ রিপোর্টারঃ

নীলফামারী জেলার ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম।

কমান্ডার বলেন, আমরা খবর পাই কতিপয় অস্ত্রব্যবসায়ী অস্ত্র বেচা কেনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গোপনে অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পিস্তল ব্যবসায়ী লিটন তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই ও বিভিন্ন নাশকতার কাজে ব্যবহারের জন্য ভাড়া দিত এবং নিজেও ব্যবহার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্যদের ধরতে গোপন অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩, সিপিসি-২ এর লে. কমান্ডার মোঃ মেহেদী হাসান, সিনিয়র এএসপি সালমান নূর আলম।

ট্যাগস :

ডিমলায় পিস্তলসহ আটক-১

আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩