ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৯ হাজার পিস ইয়াবাসহ আটক খাগড়াছড়ির দুই চাকমা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

ঢাকায় ৯ হাজার পিস ইয়াবাসহ আটক খাগড়াছড়ির দুই চাকমা

আহসান হাবিবঃ

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকা ৯ হাজার পিস ইয়াবাসহ চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২) নামে দুই উপজাতিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা পার্বত্য জেলা খাগড়াছড়ির বাসিন্দা।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। পরে ‘শান্তি পরিবহনেএর একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী চিয়উছা ও কালো চাকমার আচরণ সন্দেহজনক মনে হলে তাদের শরীর তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রটির পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকায় ৯ হাজার পিস ইয়াবাসহ আটক খাগড়াছড়ির দুই চাকমা

আপডেট সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬