ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় একটি বাসা থেকে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার রামপুরা এলাকার একটি বাসা থেকে আনুমানিক ৫৫ কোটি মূল্যমানের ইউরেনিয়াম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।র‍্যাব বুধবার একটি বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা পূর্ব রামপুরার একটি বাসায় অভিযান চালায়। সেই সময় ওই বাসা থেকে প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিনজন ইউরেনিয়াম ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে। দীর্ঘ দিন ধরে তারা ইউরেনিয়াম ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন।

র‍্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘এখনো এই মামলাটির তদন্ত চলছে। তারা কোথা থেকে ইউরেনিয়াম কিনেছে, কাদের কাছে বিক্রি করতো, সেই পুরো চক্রটিকে আমরা আটক করার চেষ্টা করছি।’ তদন্তাধীন বিষয় বলে তিনি আর বিস্তারিত জানাতে রাজি হননি।

চামড়ার যে বাক্সে ইউরেনিয়াম পাওয়া গেছে, সেটির গায়ে লেখা রয়েছে, ইউরেনিয়াম অ্যাটমিক এনার্জি মেটালিক এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট ২২২.০৭ (এ) ২ এলবি ল্যাবপ্রস। সেই সাথে রিমোট কন্ট্রোল, ম্যানুয়াল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপার ইত্যাদি পাওয়া গেছে।এর আগেও বাংলাদেশে ইউরেনিয়াম বিক্রির অভিযোগে আটকের ঘটনা ঘটেছে।

২০১৪ সালের আগস্টে ঢাকায় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম বেচা-কেনার সাথে জড়িত এমন ১১ ব্যক্তিকে গ্রেফতার করেছিল ঢাকার গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে দুই পাউন্ড ওজনের কথিত ইউরেনিয়ামও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

ইউরেনিয়াম কী কাজে লাগে?
ইউরেনিয়াম একপ্রকার খনিজ পদার্থ। কাজাখিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নিজার, নামিবিয়া ও রাশিয়ায় ইউরেনিয়াম বাণিজ্যিকভাবে উত্তোলিত হয়।

অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক সদস্য ড. মোহাম্মদ আহসান বলেন, ‘সাধারণত নির্দিষ্ট মানের ইউরেনিয়াম অস্ত্র তৈরিতে কাজে লাগে। তবে সেজন্য অনেক অবকাঠামোর দরকার হয়। বিশ্বের বিভিন্ন দেশে কালোবাজারে ইউরেনিয়াম কেনাবেচার চেষ্টা করা হয়। তবে ইউরেনিয়ামের বিভিন্ন মান রয়েছে। সেই মান অনুযায়ী ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অথবা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া কিছু শিল্পেও ব্যবহৃত হয়।’তিনি আরো জানান, র‍্যাব যে উদ্ধারের কথা বলছে, সেটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কী ইউরেনিয়াম, কোন মানের, কার্যকারিতা কী সেটা বলা সম্ভব নয়।

ট্যাগস :

ঢাকায় একটি বাসা থেকে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১