ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ঢাবি ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

ঢাবি ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের নিজ কক্ষ থেকে মঞ্জু শেখ নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।

মঞ্জু শেখের রুমমেট মোহাম্মদ ইমান উদ্দিন বলেন, আমি রুমের বাইরে ছিলাম। বিকাল ৫টার দিকে আমি রুমে আসি। ছিটকিনি খোলার পর দেখি মঞ্জু ভাই ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরবর্তীতে আমি আশপাশের রুমের ভাইদের এবং হল প্রশাসনকে জানাই।

মঞ্জু শেখের সহপাঠীদের সঙ্গে কথা বলেন, ঈদুল আজহার পর থেকেই মঞ্জু শেখ অস্বাভাবিক আচরণ করতে থাকে। বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন।

লাশ উদ্ধারের পর শাহবাগ থানার এসআই টিপু সুলতান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে। লাশের সঙ্গে চিরকুট পেয়েছি। সেখানে ‘মৃত্যু, মৃত্যু’ লেখা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, মঞ্জু ২০১৬-১৭ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলো। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগস :

ঢাবি ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩