ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

তাহিরপুরে নির্বাচনী প্রচারনায় না যাওয়ায় তিন দোকানকোটা লুপাট ভাংচুর

News Editor
  • আপডেট সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

তাহিরপুরে নির্বাচনী প্রচারনায় না যাওয়ায় তিন দোকানকোটা লুপাট ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে দণন পক্ষের মধ্যে দোকানকোটা ভাংচুর লুপাট পাল্টাপাল্টি হামলা মামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণকুল গ্রামের মর্তুজ আলীর ছেলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমদ ও তার সমর্থকদের মারধরের অভিযোগে থানায় ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে দোকানকোটা ভাংচুর লুপাট ও মারধরের অভিযোগ এনে ফয়সল সহ ১৪ জনের নামে থানায় আরো একটি পৃথক অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এরপুর্বে রবিবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়াপুর বাজারে পাল্টা পাল্টি হামলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও প্যানেল চেয়ারম্যান সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার থানায় দেয়া উভয় পক্ষের মামলা, অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার আনোয়ারপুর বাজার হতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমদের সাথে নির্বাচনী প্রচারনায় না যাওয়ায় বাজারের ব্যাবসায়ী মনবুল, হিমেল, ইছাকের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ফয়সল সমর্থকরা রাতেই বাজারে থাকা তাদের তিন দোকানকোটায় ভাংচুর লুপাট হামলা চালায়। এ সময় তাদের বেপরেয়া মারধরের শিকার হয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বাবুল মিয়া, ব্যবসায়ী মনবুল,ইছাক সহ ১০ জন আহত হন।

এ ঘটনার কিছুক্ষণ পরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন পাল্টা প্রতিরোধে নেমে ফয়সল ও তার সমর্থকদের বেধরকভাবে মারধর করলে এ পক্ষের আরো ১০ জন আহত হন। এরপর রাতেই ফয়সল,প্যানেল চেয়ারম্যান বাবুলসহ উভয় পক্ষের গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সন্ধায় উপজেলার দক্ষিণকুল গ্রামের ফয়সলের সহোদর আবুল কাসেম বলেন, নির্বাচনী প্রচারনায় বাঁধা দিতে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বাবুলের নির্দেশে তার লোকজন আমার ভাই সহ আমাদের কয়েকজনের উপর হামলা চালিয়েছে।

সোমবার সন্ধায় উপজেলার বালিজড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বাবুল পাল্টা অভিযোগ এনে বললেন,গত ১৬ বছর ধরেই দাঙ্গাবাজ মামলাবাজ নৌ পথের চাঁদাবাজ হিসাবে ফয়সল ও তার পরিবারের লোকজন চিহ্নিত,তাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই,সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

[irp]

ট্যাগস :

তাহিরপুরে নির্বাচনী প্রচারনায় না যাওয়ায় তিন দোকানকোটা লুপাট ভাংচুর

আপডেট সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১