ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ

তাহিরপুরে বিদেশি মদের চালান আটক

Md Elias
  • আপডেট সময় : ০৩:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

তাহিরপুরে বিদেশি মদের চালান আটক

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জের তাহিরপুরে থানা ভবন-সহকারী পুলিশ সুপার (সার্কেল) অফিসারের কার্যালয়ের অদূরেই বিপুল পরিমাণ বিদেশি মদের চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার এ মদের চালান ও মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম রুবেল মিয়া। তিনি তাহিরপুর থানা সদরের মধ্য তাহিরপুরের কালা মিয়ার ছেলে। রায়পাড়ায় ভাড়া বাসায় থেকে সে মাদক বিক্রি করতো।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের মিডিয়া সেল গণমাধ্যমকে বিদেশি মদের চালান ও মাদক কারবারিকে আটকের এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের তাহিরপুর থানা সদরের রায়পাড়া একটি বাসায় থেকে বিদেশি মদের কারবার খুলে বসেছিল রুবেল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বেলা দেড়টার দিকে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে রুবেলের বাসায় তল্লাশি চালায় র‌্যাব। বাসার একটি কক্ষে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১শ ১০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও মাদক ব্যবসায় জড়িত থাকায় রুবেলকে আটক করা হয়।

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার বলেন, থানার পূর্ব পাশেই রায়পাড়ায় রুবেলের বাসা।

ট্যাগস :

তাহিরপুরে বিদেশি মদের চালান আটক

আপডেট সময় : ০৩:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২