ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১২৫০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১৮ বছর পর বিশাল বহর নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে দিনব্যাপী পথসভা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি মানিকছড়ি উপজেলায় বিএনপির আয়োজিত ছয়টি পথসভায় যোগ দেন তিনি।

পথ সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলে এদেশের সাধারণ মানুষ শোষণ ও নিপীড়নে শিকার হয়েছিল। তাদের অত্যাচারে মুখ ফুটে কথা বলার সাহস পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে আওয়ামীলীগ সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবো না। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। তারা নির্বাচনের নামে মানুষকে হয়রানি করে।

এসময় তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। মানিকছড়ি উপজেলায় আয়োজিত প্রথমবারের মতো ছয়টি পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বৃথী, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।

ট্যাগস :

খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া

আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫