ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক
- আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি আব্দুল্লাহ আল মাসুম (২৮)কে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে তাকে আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী জানা যায়, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই শিশু সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)কে বাড়ি থেকে জোর করে ধরে এনে স্থানীয় একটি পুকুরপাড়ে নিয়ে যায়।
পরে সেখানে আব্দুল্লাহ আল মাসুমসহ বেশ কয়েকজন তাদের মারধর করে এবং এক পর্যায়ে শিশুদের পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা এছাড়াও তাদেরকে জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পেনাল কোডের ১৪৩, ৩৪২, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি পুলিশ জানতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গাজীপুর থেকে প্রধান অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)কে পুলিশ আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক আস্থা/এমএইচ



















