শিরোনাম:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা
News Editor
- আপডেট সময় : ১২:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১২৩৬ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় জাকির হোসেন নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক খুন হয়েছেন।
নিহতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় দেশটির বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাকির হোসেনের ভাগ্নে ওয়াহিদ আহমদ খুনের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।




















