ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

দখলদার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল জর্ডান

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১১৬৪ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল জর্ডান

আন্তর্জাতিক ডেস্কঃ

স্বাধীনতাকামী হামাস ও দখলদার ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর গাজায় ধারাবাহিকভাবে হামলা চালানোর প্রতিবাদে দখলদার ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে জর্ডান।

আজ বুধবার (১ নভেম্বর) দখলদার বর্বর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। সূত্র-দ্য ন্যাশনাল।

আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালের এক খবরে জানা গেছে, এ বিষয়ে এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তারা গাজায় ইসরায়েলের হামলাকে প্রত্যাখ্যান এবং এর নিন্দা জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলেই কেবল দেশটিতে আবারও রাষ্ট্রদূতকে পাঠানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি অভিযান নিরীহদের হত্যা করছে এবং একটি নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটাচ্ছে।

এদিকে জর্ডানে নিযুক্ত দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত সম্প্রতি নিজ দেশে ফিরেছিলেন। জর্ডান তাঁকে আম্মানে না ফেরার জন্য বলে দিয়েছে। ১৯৯৪ সালে প্রথমবারের মতো দখলদার ইসরায়েল ও জর্ডানের মাঝে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজায় দখলদার বর্বর ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। চলমান সংঘাতের মধ্যে বলিভিয়াই প্রথম বর্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

ট্যাগস :

দখলদার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল জর্ডান

আপডেট সময় : ১২:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩