ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

দোকানি থেকে ৭ বাড়ির মালিক জুয়াড়ি সাব্বির

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

দোকানি থেকে ৭ বাড়ির মালিক জুয়াড়ি সাব্বির

অনলাইন ডেস্কঃ ক্রিকেট নিয়ে জুয়া খেলে কনফেকশনারি ব্যবসায়ী থেকে কোটি টাকার মালিক হয়েছেন সাব্বির মিয়া। দুটি বহুতল ভবন নির্মাণের পাশাপাশি কিনেছেন পাঁচটি ফ্ল্যাট। এতকিছুর পরও শেষ রক্ষা হলো না, আটক হতে হয়েছে র‍্যাবের হাতে।

শুক্রবার রাতে শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কোটিপতি সাব্বিরসহ সাত জুয়ারিকে আটক করেছে র‍্যাব। আটককৃত বাকিরা হলেন- সোহাগ মিয়া, হৃদয় মোল্লা, মো. মুন্না, মো. রাসেল, ফারুক মিয়া ও তানভীর আহমেদ ভূঁইয়া। এ সময় তাদের কাছ থেকে ৫১ হাজার ৫০০ টাকা ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

[irp]

তিনি জানান, ছোট একটি কনফেকশনারির দোকান থেকে মো. সাব্বির মিয়া শুধু জুয়া খেলে কোটি টাকার মালিক হন। মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি জুয়া খেলতেন। জেলা শহরের বিভিন্ন এলাকার তার এজেন্ট রয়েছে। তারা অন্য জুয়ারিদের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেট খেলার দল, প্রতি বল, ওভার ও ইনিংস নিয়ে মোবাইলের মাধ্যমে বাজি ধরেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের পীরবাড়িসহ বিভিন্ন স্থানে সাব্বিরের দুটি বহুতল ভবন ও ফ্ল্যাটসহ সাতটি বাড়ি রয়েছে। এগুলো তিনি তার বাবা ফরিদ মিয়ার নামে কিনেন যাতে তাকে কেউ সন্দেহ না করে। পরে এ সম্পদগুলো বাবা সাব্বিরকে দানপত্র দলিলের মাধ্যমে ফেরত দেন। এছাড়া তার বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল অংকের অর্থ রয়েছে বলেও জানা গেছে।

[irp]

ট্যাগস :

দোকানি থেকে ৭ বাড়ির মালিক জুয়াড়ি সাব্বির

আপডেট সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১