ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

দোহারে ভেকু ও ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

দোহারে ভেকু ও ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব, কৃষি খাতে উৎপাদন হ্রাসের শঙ্কা!

ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধিঃ

ঢাকার দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে বিলীন হচ্ছে ফসলি জমির (টপ সয়েল)। ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমির মাটি উত্তোলন করে চলছে বিক্রির মহোৎসব। এতে কৃষি ফসলের উৎপাদন হ্রাসের শঙ্কা। বিনষ্ট হচ্ছে কৃষি জমি ও এলজিইডি’র সড়ক।

সরেজমিনে দেখা ও জানাযায়, ২টি মাহেন্দ্রা ও ১টি ট্রাক্ট্রের করে মাটি যাচ্ছে পাশে থাকা পিবিসি (PBC) ইটভাটায়। এভাবেই উপজেলার মাহমুদপুর ইউনিয়নে চলছে বেশ কয়েকটি বেকুসহ ড্রেজার। ড্রেজিং বন্ধে প্রশাসনের দুর্বল ভূমিকা নিয়ে সচেতন মহলে চলছে নানা গুঞ্জন।

খোঁজ নিয়ে জানা যায়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৯নং ওয়ার্ডে চকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করছেন লিটন দেওয়ান এবং ঐ চকেই আরেক স্থানে মোঃ হোসেন। কৃষি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে তোলছে মাটি। বেকুর মাটি যাচ্ছে পিবিসি (PBC) ইট ভাটায়। আর ড্রেজার দিয়ে তোলা মাটি যাচ্ছে বিভিন্ন স্থানে বাড়ি ভরাট এর কাজে।

এছাড়াও মাহমুদপুর ইউনিয়নে মাইলের পর মাইল ড্রেজার পাইপ সংযোগ দিয়ে কৃষি জমির মাটি কেটে উজাড় করা হচ্ছে। ভেকুতে জমির টপ সয়েল ও ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমিগুলোকে গভীর গর্ত করা হচ্ছে। এতে আশ-পাশের ফসলী জমি ভেঙ্গে তৈরি হচ্ছে জলাশয়। যেভাবে মাটি বিক্রি হচ্ছে তাতে করে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পেতে পারে।

অপর দিকে এই স্থানে বেকু দিয়ে মাটি কাটার দায়ে কয়েক মাস আগে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম এই স্থান থেকে একটি বেকু জব্দ করেন। আবার যে স্থানে ড্রেজার বসিয়ে মাটি কাটা হচ্ছে সেখানে দুই মাস আগে অভিযান পরিচালনা করে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান সে সময় ঐ ড্রেজার এর হেন্ডেল নিয়ে আসে।

মাহমুদপুর ইউনিয়নের ঐ স্থানের পাশে থাকা জমির কৃষক মোঃ মীর আলী জানান, আমাদের এই চক থেকে একটানা কয়েক দিন মাটি কেটে বিক্রি করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। পরে প্রশাসন বেকু জব্দ করার পর কিছু দিন বন্ধ ছিল এখন আবার তারা সব কিছু মেনেজ করে চালু করেছে। আশেপাশের জমিগুলো ড্রেজিংয়ের গর্তে পড়ে যাওয়ার আতঙ্কে কৃষকরা নাম মাত্র টাকায় জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। তিনি আরো বলেন, বিশাল এ উপজেলার এই মাহমুদপুর গ্রামে দেদারসে চলছে ড্রেজার, ভেকু ও মাটিবাহী ট্রাক্টর। আর এতে আমাদের বাসার সামনে থাকা রাস্তায় মাটি পরে ধুলোয় পরিনত হচ্ছে সেই সাথে বৃষ্টি হলেতো কথাই নাই পুর পাকা রাস্তা কাঁদায় পরিনত হয়। আর এর মূল কারণ হচ্ছে পাশে থাক পিবিসি (PBC) ইট ভাটা, যদি ভাটা না থাকে তাহলে আর এই সমস্যা হয়না।

ইট ভাটার মালিক পক্ষ লিটন দেওয়ানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা কামাল মাস্টার এর কাছে থেকে মাটি কিনে নিয়েছি, সে জন্য তাকে আমরা টাকাও দিয়েছি। তার জমিন উঁচুনিচু ছিল সে জন্য আমরা সমান করে দেওয়ার জন্য বেকু দিয়ে কাটিতেছি।

মাটি কাটার বিষয় জমির মালিক কামাল মাস্টার এর সাথে কথা হলে তিনি বলেন, জমিতে ফসল উৎপাদন করবো বলে আমি লিটন দেওয়ানকে আমার জমি সমান করার জন্য দিয়েছি। আপনার জমির মাটি কেটে বালু বের করা হচ্ছে এ বিষয় প্রশ্ন করে জানতে চাইলে তিনি বলেন, আমি জমিনে যায়নি অনেক দিন হলো, তাই এ বিষয় কিছু জানি না, তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।

অন্য দিকে কৃষি জমি থেকে সরাসরি মাটি কাটার বিষয় মোঃ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমিতো সব জায়গা মেনেজ করেছি, তারপরও আপনারা কেন এসেছেন। আমি যে মাটি কাটতেছি সে মাটি স্কুল ও বাড়ি ভরার কাজে ব্যবহিত হচ্ছে।

দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। আমি সেখানে লোক পাঠিয়েছি পরাবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম বলেন, তাদেরকে পাওয়া গেলেই ধরা হবে। প্রশাসন আবারও অভিযান পরিচালনা করবে দ্রুত।

ট্যাগস :

দোহারে ভেকু ও ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব

আপডেট সময় : ১০:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩