ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দ্রুতই ফিরছে ঘরোয়া ক্রিকেট, বিপিএল অনিশ্চিত

News Editor
  • আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় দ্রুতই ঘরোয়া ক্রিকেট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ডিপিএল এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ভাবনায় থাকলেও, বিপিএল নিয়ে এখনই কিছু ভাবছেন না আয়োজকরা। জানিয়েছেন বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সব নাটকীয়তার অবসান ঘটলো। লঙ্কান ক্রিকেট বোর্ডের অনড় অবস্থার কারণে ফেরা হলো টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে। তাই ক্রিকেট বোর্ড প্রধানের ঘোষণা, দ্রুতই ঘরোয়া ক্রিকেট সরব করো।

শূন্যে লাফিয়ে নিশ্চিত ছক্কা আটকানোয় সচিনের প্রশংসা

ঘরোয়া ক্রিকেট মাথায় রেখে তিনটি গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।

১. জাতীয় দল সহ মোট ৫টি দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

২. বন্ধ থাকা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সিঙ্গেল লিগ পদ্ধতিতে আয়োজন এবং

৩. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন।

এ বিষয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, সব কমিটিকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যাতে ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রস্তুতি নেয়। শুধু প্রিমিয়ার ডিভিশান লিগ নয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সবগুলোর প্রস্তুতি নিতে। তারপর আমরা দেখবো বায়ো বাবল বা করোনার বিষয়ে অন্য কি কি ব্যবস্থা নেয়া যায়!

এদিকে, ঘরোয়া ক্রিকেট ফিরলেও, অনিশ্চিত বিপিএল আসর নিয়ে। তবে, এ বছরে যে বিপিএল হচ্ছে না তার আভাস পাওয়া যায় এই বোর্ড পরিচালকের কথায়।

মল্লিক বলেন, বিপিএল নিয়ে এই মুহূর্তে ভাবছি না। কারণ ওখানে বিদেশি ক্রিকেটারদেরও ব্যাপার আছে। আগে এ টুর্নামেন্টগুলো আয়োজন করি, এগুলো সাকসেসফুলি করতে পারলে বিপিএলের কথা ভাববো।

গত বছর জাতীয় নির্বাচনের কারণে বিপিএল গড়িয়েছিলো এ বছরের জানুয়ারিতে। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে হবার করা ছিলো বিপিএলের ৮ম আসর। কিন্তু, করোনার থাবায় বিপিএলের পরবর্তী আসর অনিশ্চিত পথে।

দ্রুতই ফিরছে ঘরোয়া ক্রিকেট, বিপিএল অনিশ্চিত

আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০