ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইল ডিবি পুলিশের অভিযানের দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক

News Editor
  • আপডেট সময় : ০৬:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে
নড়াইল ডিবি পুলিশের অভিযানের দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক
মোঃ হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক বিরোধী অভিযানে রত্না বেগম (৩৮) ও শান্তনা গোলদার (৪০) নামে দুই মহিলা গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত রত্না বেগম নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের নওশাদ খানের স্ত্রী ও শান্তনা গোলদার সদর থানার ভওয়াখালী গ্রামের সুশান্ত গাইনের স্ত্রী। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবব্রত ও এএসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল ভওয়াখালী গ্রাম থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ দু’ মহিলাকে আটক করে। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই দেবব্রত বলেন, আটককৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :

নড়াইল ডিবি পুলিশের অভিযানের দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১