ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট

নতুন রুপে ওয়েব সিরিজে আসছেন আফরান নিশো

News Editor
  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

সত্য ঘটনা অবলম্বনে ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত পরিচালক শিহাব শাহীন নির্মাণ করছেন ক্রাইম থ্রিলার ‘মরীচিকা’। প্রায় ১৮ বছর আগে এক জনপ্রিয় মডেলের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে এটি নির্মিত হতে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এখানে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

পুলিশ অফিসারের চরিত্রে থাকা চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে ‘মরীচিকা’-তে দেখা যাবে ফারজানা রিক্তাকে। এরইমধ্যে পরিচালক, কাস্টিং, গল্পের আভাসে বেশ আলোচনায় এসেছে ওয়েব সিরিজটি।

এবার জানা গেল নতুন চমক। ‘মরীচিকা’-য় প্রধান খল চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা আফরার নিশোকে। অফিসিয়ালি বিষয়টি নিয়ে মুখ খুলেননি পরিচালক ও অভিনেতা। তবে এ সিরিজ সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গেল কয়েকদিন ধরেই করোনার বিধি নিষেধ মেনে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির চিত্রায়ণ শুরু হয়েছে। সিয়াম ও রিক্তা শুটিংয়ে অংশ নিলেও জোভান-মাহি যোগ দেবেন খুব শিগগিরই। তবে তাদের আগেই আজ সোমবার (৫ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন আফরান নিশো।

এই বিষয়ে জানতে শিহাব শাহীন গণমাধ্যমে বলেন, ‘আপাতত কাজটি শেষ করতে চাইছি। এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না বলে দুঃখিত। সময়মতো প্রযোজনা সংস্থাই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে।’

বিগ বাজেটের ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘চড়কি’ তে মুক্তি পাবে বলে জানা যায়।

ট্যাগস :

নতুন রুপে ওয়েব সিরিজে আসছেন আফরান নিশো

আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০