ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই রোগাক্রান্ত। বেহাল দশায় চলছে ৫০ শয্যার এই হাসপাতালটি। বিভিন্ন সমস্যা থাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না উপজেলাবাসী। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে।

সরেজমিনে দেখা গেছে,পুরাতন ভবণটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আলট্রাসনো মেশিন থাকলে এখন পযন্ত চালু হয়নি, ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম নাই।জরুরি বিভাগে নাই চেয়ার টেবিল,এছাড়াও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী নাই ।একটি জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় তা ব্যবহার হচ্ছে না। রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।নাই কোন ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী। টয়লেটগুলো নোংরা যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।রোগীদের ভোগান্তির যেন কোন শেষ নেই।

[irp]

স্থানীয়রা জানান, এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারনে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে। রোগীদের পরীক্ষা করাতে হয় বাইরে থেকে।এছাড়াও হাসপাতাল থেকে তেমন কোন ঔষধ আমরা পাচ্ছি না।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুনীবুর রহমান জুয়েল জানান, আমাদের হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে এগুলো সমাধান হলে আমরা উন্নত সেবা দিতে পারবো।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন জানান, কমপ্লেক্সটিতে যে সমস্যা রয়েছে সিভিল সার্জন স্যার নিজ থেকে খোঁজ নিচ্ছেন।এবং সমস্যা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন।

সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যা গুলো রয়েছে তা সমাধানের জন্য আমরা বার-বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

ট্যাগস :

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১