শিরোনাম:
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ আহত-৩
Astha DESK
- আপডেট সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ আহত-৩
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পথচারী আশা আক্তার (২০), চা-দোকানি আলমগীর (৩৩) এবং পথচারী সিয়াম (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, গুলিবিদ্ধ ৩ জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।
আস্থা/এমএইচ



















