ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরের ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. তৌহিদুল ইসলাম সাগর (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সেরশাই গার্জিনা (৩০) নামে এক রাশিয়ান নাগরিক।

 মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তৌহিদুল ইসলাম সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য বরনখোলা (রিফুজি কলোনি) এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক।
আহত সেরশাই গার্জিনা রাশিয়ান নাগরিক। তিনি পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের একজন প্রকৌশলী। তাকে উদ্ধার করে রাজশাহী পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালের দিকে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের কর্মরত দুইজন প্রকৌশলী রাশিয়ান নাগরিক পাবনা থেকে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চালক তৌহিদুল ইসলাম মারা যান। আহত হন সেরশাই গার্জিয়ান। অপরজন দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
শফিকুল ইসলাম আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের লোকজন এসে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পপুলার হাসপাতালে নিয়ে গেছে।ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ট্যাগস :

নাটোরের ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি নিহত ১

আপডেট সময় : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১