শিরোনাম:
নাটোরে বাসচাপায় স্কুল শিক্ষকসহ ২ জন নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃনাটোর শহরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুলশিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (০৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। অন্য পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।
নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাতর্ভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
























