ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নুসরাত-নিখিলের সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ফাটল ধরেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে। বেশ কিছুদিন ধরে টলিউডে ভেসে বেড়াচ্ছে এমন গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এই গুঞ্জনের হালে আরও একটু হাওয়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো একটি স্ক্রিনশট। সেখানে দেখা গেছে, ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন এই দম্পতি।

এদিকে, গত ৮ জানুয়ারি ছিল সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাতের জন্মদিনের পার্টিতে ছিলেন না নিখিল। তবে যশ দাশগুপ্ত ঠিকই সেখানে হাজির হয়েছিলেন।

এমনকি নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন বন্ধু-বান্ধবদের পাঠানো শুভেচ্ছা বার্তা শেয়ার করা হলেও সেখানে ছিল না নিখিলের কোনো শুভেচ্ছা বার্তা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে ইতোমধ্যে বালিগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকা শুরু করেছেন নুসরাত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নুসরাত নিজেই বাবা-মায়ের সঙ্গে থাকার কথা জানিয়েছেন। স্বীকার করেছেন রাজস্থান যাওয়ার কথাও।

ট্যাগস :

নুসরাত-নিখিলের সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন!

আপডেট সময় : ০৫:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১