ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ!

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ!

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশের মঞ্চ ভেঙ্গে পড়েছে। আজ সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে।

উপজেলায় কৃষক লীগের সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।

বক্তব্য রাখেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহ-সভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মোঃ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মোঃ আহসান হাবিব।

সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী।

সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে। এতে কেউ আহত হয়নি।

এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।

ট্যাগস :

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ!

আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩