নড়াইল সদর থানা পুলিশের অভিযান পলাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
নড়াইল সদর থানা পুলিশের অভিযান পলাতক আসামী গ্রেফতার
মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সদর থানাধীন গোচর এলাকা থেকে ১ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি চৌকস টিম। রবিবার ১৪ (ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে মোঃ আব্দুল করিম শেখ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে জি আর ৫৪২/২০ এর পলাতক আসামী মোঃ আব্দুল করিম শেখ(২৮), পিতাঃ ফজনুর রহমান (ফুল মিয়া) গ্রামঃ বাগবাড়ী রঘুনাথপুর,থানা ও জেলাঃ নড়াইল কে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই তুহিন এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এই প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















