পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আপডেট সময় : ১০:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
স্টাফ রিপোর্টারঃ
সরকার দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিএনপি সরকার গঠনের পর গত ১ মার্চ এসব জেলার দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট জেলাগুলোতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকগন হলো: স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বে-সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোসাঃ শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















