শিরোনাম:
রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে নিহত-৩
Astha DESK
- আপডেট সময় : ১০:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০৭৯ বার পড়া হয়েছে
রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে নিহত-৩
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে গেল তিনজনের প্রাণ
রাজধানীর খিলক্ষেত খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্টে ৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। আজ রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খিলক্ষেত খাঁ পাড়ার একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে ৫ জন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।
দৈনিক আস্থা/এমএইচ














