ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি দাদা শ্বশুরের বাড়িতে আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ১১৬৭ বার পড়া হয়েছে

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি দাদা শ্বশুরের বাড়িতে আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২১) গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ সদস্যরা।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী (হাজারীবাড়ী) মহাখালী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।

র‍্যাব জানায়, গোপন খবরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের আত্মীয় এরশাদ হোসেনের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। মেহেরাজ এরশাদের নাতি জামাই বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন, গ্রেফতারের পরপরেই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাবেন।

ট্যাগস :

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি দাদা শ্বশুরের বাড়িতে আটক

আপডেট সময় : ০৯:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫