ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

পুলিশের লাঠিপেটায় শাহবাগ থেকে সরল অবরোধকারীরা

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১১১৩ বার পড়া হয়েছে

পুলিশের লাঠিপেটায় শাহবাগ থেকে সরল অবরোধকারীরা

আস্থা ডেস্কঃ

সরকারিসহ সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বাড়ানোসহ চার দফা দাবিতে আজ শনিবার (১০ জুন) সাড়ে ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন চাকরিপ্রত্যাশীরা।

চাকরিপ্রত্যাশীদের অন্য দুটি দাবি হলো চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২শ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন চাকরিপ্রত্যাশীরা। এরপর চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়ক ঘুরে শাহবাগ মোড়ে যায়। বেলা দুইটার দিকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। অবরোধকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় মোতায়েন করা বিপুলসংখ্যক পুলিশ। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বক্তারা বলেন, ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর। বাংলাদেশ এ ক্ষেত্রে পাকিস্তানকে অনুসরণ করে বয়সসীমা ৩০ বছর করে রেখেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চাকরির বয়স ৩০ বছরে সীমাবদ্ধ রাখা যাবে না৷ বয়স বাড়ানোর বিষয়টি ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বলে বক্তারা উল্লেখ করেন। এ বিষয়ে তাঁরা ভাষ্য, যাঁরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কমিটিতে ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করতে পারেননি৷ কিন্তু তরুণসমাজ দমে যায়নি।

ট্যাগস :

পুলিশের লাঠিপেটায় শাহবাগ থেকে সরল অবরোধকারীরা

আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩