ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

শাহাজান/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

আজ রোববার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়৷

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ড. সৈয়দ সামসুল আলম।

প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমকে আগামী ৪ বছরের জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করা হয়েছে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর এক দশক পেরিয়ে গেলেও এই প্রথম উপ-উপাচার্য পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।

ট্যাগস :

প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩