প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবের মন্ত্রীর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্টিত
- আপডেট সময় : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবের মন্ত্রীর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্টিত
আস্থা ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বলেন, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডাক্তার জাহেদ উর রহমান, বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক আস্থা/এমএইচ



















