প্রবাসী হয়েও বাংলা গানের প্রতি তার অগাধ ভালোবাসা।
- আপডেট সময় : ০৫:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
প্রবাসী হয়েও বাংলা গানের প্রতি তার অগাধ ভালোবাসা।
আভি অজিতাভ। বাংলাদেশেরই ছেলে। এখন বসবাস করছেন আয়ারল্যান্ডের ডাবলিনে। প্রবাসী হয়েও বাংলা গানের প্রতি তার অগাধ ভালোবাসা। তাই তো দেশে ফিরে সবটা সময়ই খাটেন গানের পেছনে। এরই ধারাবাহিকতায় দৈনিক আস্থা’র এই আয়োজন তাকে নিয়ে।
জানঃ কেমন আছেন দাদা?
আভিঃ এই মুহূর্তে দারুণ আছি।সামনে নিজের কিছু গান নিয়ে আপনাদের সামনে আসছি।
জানঃ দিনকাল চলছে কেমন?
আভিঃ খুব ব্যস্ত দিনকাল যাচ্ছে। আসছে ঈদে নতুন গান রিলিজ দিতে যাচ্ছি, তার জন্য গানের প্রমোশন নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।

[irp]
জানঃ গানের খবর কী?
আভিঃ গানের কথা বলতে গেলে, বেশ কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি। এই মুহূর্তে যেহেতু আমার ইউটিউব চ্যানেলে গানগুলো রিলিজ করবো তার জন্য ইউটিউব ও নিজের ফেসবুক পেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যাতে সবার কাছে গানগুলো পৌঁছাতে পারে।
জানঃ ঈদের কোনো পরিকল্পনা আছে কী?
আভিঃ এই ঈদকে কেন্দ্র করে গানগুলো রিলিজ করবো তাই এই ঈদে প্রচন্ড ব্যস্ত থাকবো। সেই সাথে লাইভে ছয়-সাতটা প্রোগ্রামের কথা চলছে। যেহেতু আয়ারল্যান্ডে লকডাউন তাই সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে হবে। অন্যান্যবার ঈদে আউটডোর, ইনডোর অনেক শো হতো কিন্তু এখন covid19 এর কারণে সবকিছু বন্ধ। আশা করি আগামী বছর সবকিছু ঠিকঠাক হবে।
জানঃ গান শেখার অনুপ্রেরণা কোথায় পেলেন?
আভিঃ সংস্কৃতির মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা সেইসাথে আমার মার প্রগাঢ় ইচ্ছাশক্তির কারণে আমার এই গানের ভুবনে আগমন তাই আমার গানের অনুপ্রেরণার কথা বলতে আমার মায়ের কাছ থেকে পেয়েছি বলবো। সেইসাথে পরিবারের গুরুজনদের এবং আমার সংগীত শিক্ষাগুরুদের পরম আশীর্বাদ-এর কারণে আজকে আমি এইটুকু আসতে পেরেছি।
জানঃ আপনি আয়ারল্যান্ড প্রবাসী হয়েও দেশে গান করার বিষয়গুলো কীভাবে ব্যবস্থাপনা করেন?
আভিঃ সুদূর প্রবাস আয়ারল্যান্ড থেকে গান করা খুবই কঠিন।যেহেতু আয়ারল্যান্ডে ওইভাবে সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে নি তাই চর্চা করার সুযোগ খুবই কম। তারপরও আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি আমাদের কৃষ্টি ঐতিহ্য ধরে রাখার জন্য এবং নিজের ঐকান্তিক ইচ্ছা শক্তি এবং ধৈর্য এই দুই মিলে আমি আমার বেশ কিছু কাজ করার সাহস করেছি।
জানঃ আপনার সবচেয়ে প্রিয় শিল্পী কে?
আভিঃ আসলে প্রিয় শিল্পী বলতে গেলে অনেক নামই চলে আসে তার মধ্যে অন্যতম লাখি আখন্দ, সুবীর নন্দী, শ্রীকান্ত আচার্য আরো অনেকে।

[irp]
জানঃ একজন তরুণ কন্ঠশিল্পী হিসাবে দেশের সংস্কৃতি ভাবনাগুলো কেমন আপনার?
আভিঃ ঠিক কন্ঠশিল্পী এখনো আমাকে বলা যাবে না আমি মাত্র শুরু করেছি। যদিও আমি গান গাই বহু বছর ধরে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি দেশকে অনেক ভালোবাসি। সেই সাথে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস এর পক্ষে হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। বাংলা গানকে নিজের দেশের বাইরে গিয়ে উপস্থাপন করার মাধ্যমে নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করি।
জানঃ দরিদ্র মানুষের জন্য কী কিছু করা হয়?
আভিঃ ঠিক দরিদ্র মানুষ বলবো না কিন্তু সামাজিকভাবে যারা অসচ্ছল তাদের জন্য ছোটবেলা থেকেই সাহায্য-সহযোগিতা করার জন্য আমি বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছি। আগামীতে বয়স্কদের জন্য দেশে কিছু করার পরিকল্পনা আছে।
জানঃ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দৈনিক আস্হা’র এই আয়োজন আপনার কাছে কেমন লাগলো?
আভিঃ সত্যি আমি আনন্দিত দৈনিক আস্থার এই আলোচনার মাধ্যমে নিজের না বলা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সেই সাথে আস্থার সকল পাঠককে এবং দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং এবারের ঈদে আমার প্রথম মৌলিক ডুয়েট গান “দিনের শেষে ” গানটি আসছে। আমার সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের খ্যাতনামা শিল্পী দিঠি আনোয়ার, কথা লিখেছেন প্রিয় মোমেন বিশ্বাস ভাই, সংগীতায়োজন করেছেন আর কে সরকার রিপন। তাই সবাইকে অনুরোধ করবো গানটি শোনার জন্য এবং আমার ইউটিউব চ্যানেল “অভি অজিতভ ” #AVIAJITAV সাবস্ক্রাইব করার জন্য। যেহেতু আমার গানগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে। আমার এই ইউটিউব চ্যানেল এর সাথে সবাই সংযুক্ত থাকবেন এবং দৈনিক আস্থার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
জানঃ দৈনিক আস্থা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে হাজারও অভিনন্দন।
[irp]

























