ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল।খবর- কাইদো নিউজের।সোমবার মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। এতে তিনজন ক্রু মৃদু আহত হয়েছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারের এক শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় ১০ টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ

আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১