প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৬২ বার পড়া হয়েছে
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মোঃ আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাঁধা নেই তার।
আজ বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এর আগে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন।
গত রবিবার ঢাকা-১৭ থেকে উপ-নির্বাচনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
সে সময় রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।






















