ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল
- আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১০৮৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফরিদপুরে কাল পতাকা মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ রোববার (৬আগষ্ট) সকাল ১০টায় শহরের কোর্ট চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদর্শন করে আদালতের স্বাধীনতা চত্বরে পৌঁছে সমাবেশে মিলিত হয়।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট এওএম খালেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ,জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, অ্যাডভোকেট শাহ্ মোঃ আজিজুর রহমান (বিকু), জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম প্রমুখ।


















