ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ফরিদপুরে গোল্ডেন পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ১১৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে গোল্ডেন পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত-১

মামুনুর রশীদ ফরিদপুরঃ

ফরিদপুর ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোরেদা মোড় এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের (নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-০৬১৫) সাথে যশোরগামী এস.এ পরিবহনের কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ ১৪-১২৭৩) মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক রাসেল শেখ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই কোম্পানির সেলস সুপারভাইজার মোঃ নুরুন্নবী (৫৫)। নিহত কাভার্ড ভ্যান চালক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সুপারভাইজার একই জেলার সোনাইমুড়ী থানার নাওরী গ্রামের মৃত আরিফুর রহমানের ছেলে।

মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত সুপারভাইজারকে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী এসএ পরিবহনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হন ও সুপার ভাইজার আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রাসেল শেখকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সেলস সুপারভাইজারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে গোল্ডেন পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩