ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যর মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য কানন সিকদার বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রোববার বিকেলে নিজের বাড়ির পরিবারের সদস্যদের জন্য রান্না করার প্রস্তুতি সময় পাটের খরি আনতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ের শিকার হন।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, দুপুরে রান্নার জন্য পাটের খড়ি আনতে গেলে সেখান থেকে একটি বিষধর সাপ তার পায়ের আঙুলে কামড় দেয়। এসময় মহিলা ইউপি সদস্য অসুস্থ হয়ে গেলে প্রথমে তাকে একজন পরে আরও একজন ওঝার কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। কিন্তু সেখানেও কাজ না হওয়ায় প্রায় দুই ঘন্টা পর তাকে সদরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একজন নারী সদস্যর মৃত্যুতে এলাকায় যেমন শোকছায়া নেমে এসেছে বিপরীতে এলাকাবাসী মনে করেন ওঝার কাছে নিয়ে যাওয়ার আগেই হাসপাতালে নিয়ে গেল হয়তো তিনি বেঁচে যেতে পারতেন। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হওয়াতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ট্যাগস :

ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩