ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফরিদপুরে সাবান বিবাদে প্রাণ গেল মুসল্লীর

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে সাবান বিবাদে প্রাণ গেল মুসল্লীর

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

এবার ফরিদপুরে সাবান নিয়ে মুসল্লীর কথা কাটাকাটির বিবাদে প্রাণ গেল জলিল মোল্লা (৭০) নামে অপর একজন মুসল্লীর। আজ বুধবার (২৬জুলাই) দুপুর একটার দিকে ফরিদপুর শহরের বদরপুর মারকাজ মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত জলিল মোল্লা জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।

গোসল করতে যাওয়ার সময় কথা কাটাকাটির জেরে একজন মুসল্লীর কাঠের চেলার আঘাতে আঃ জলিল মোল্লা নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঃ মান্নান মুন্সি (৭৫) নামের এক মুসল্লীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটক মান্নান মুন্সি জেলা সদরের ডোমরাকান্দি এলাকার মৃত ছাদেক আলী মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের বদরপুর তাবলিগী মারকাজ মসজিদের উত্তর পাশের বারান্দায় আঃ মান্নান মুন্সির সঙ্গে জলিল মোল্লার গোসলের সাবান নিয়ে জোহর নামাজ পূর্বে গোসল করতে যাওয়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায় মসজিদের উত্তর পাশের বারান্দায় রাখা কাঠের চেলা দিয়ে জলিল মোল্লার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হন মান্নান মুন্সি। এ সময় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় জলিল মোল্লার। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঃ মান্নান মুন্সিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ জব্বার আজকের দর্পণকে বলেন, মরদেহের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে সাবান বিবাদে প্রাণ গেল মুসল্লীর

আপডেট সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩