ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে স্ত্রীর লাশ ফেলে মেয়েকে নিয়ে স্বামী পলাতক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ১১১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে স্ত্রীর লাশ ফেলে মেয়েকে নিয়ে স্বামী পলাতক

ফরিদপুর/প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ঘরের মেঝেতে পড়ে থাকা হাসিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্ত্রীর মৃতদেহ ঘরেতে ফেলে রেখে ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপুটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাস্তপুটি গ্রামের ফরহাদ মোল্লা একজন পুরাতন কাপড় বিক্রেতা। তার স্ত্রী হাসিনা বেগমের মৃতদেহ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল। বসতঘরের আড়ায় ঝুলছিল গলায় জরানো গামছার বাকি অংশ। প্রতিবেশীরা তারমৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।

বড় বোন রাশিদা বেগম (হাসিনা বেগমের) বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি আমার বোনের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। আমার ছোট বোন হাসিনাকে তার স্বামী ফরহাদ রাতের কোন এক সময় হত্যা করে পালিয়ে গেছে। তিনি আরও বলেন হামিদা আক্তার নামে আমার বোনের পরিবারে একটি শিশু মেয়ে আছে। আমাদের ধারণা, হাসিনার স্বামী ফরহাদ মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে হাসিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে রহস্যজনক মনে হলেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে। এবিষয়ে একটি মামলা দায়ের করা হবে।

ট্যাগস :

ফরিদপুরে স্ত্রীর লাশ ফেলে মেয়েকে নিয়ে স্বামী পলাতক

আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩