ফরিদপুর র্যাবের হাতে পলাতক মাইক্রোবাস চালক আটক
- আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
ফরিদপুর র্যাবের হাতে পলাতক মাইক্রোবাস চালক আটক
ফরিদপুর প্রতিনিধিঃ
মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তার ক্লুলেস হত্যার ঘটনায় পলাতক গাড়ি চালককে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।
গতকাল (৭জুলাই) বিকালে বরিশালের (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে পলাতক মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ (৪৮)কে আটক করে। সে সদর কোতোয়ালী থানার রাঘুয়াপাড়া বাখুন্ডা গ্রামের মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৯জুন ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানা কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুরের দিক হতে আসা বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে আসছিল চালক জাকির। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা (২৪) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হওয়ায় তাকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই চালক পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকে। ঘটনাটি আলোড়ন সৃষ্টি হলে ফরিদপুর র্যাব উক্ত মাইক্রোবাস চালককে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন।
সেই ধারাবাহিকতায় র্যাব ফরিদপুর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মাইক্রোবাস চালক আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।
সংবাদের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানার সদর ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান করে মাইক্রোবাস চালককে আটক করেন। আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।


















