ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

ফেনী প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলার সময় ১ টি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এসময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও ১ জন যাত্রী নিহত হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

আপডেট সময় : ১০:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬