চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রগুলোর সহযোগীতা পেলে ইরানকে গুড়িয়ে দিবো-নেতানিয়াহু
- আপডেট সময় : ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০৫৭ বার পড়া হয়েছে
চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রগুলো সহযোগিতা পেলে ইরানকে গুঁড়িয়ে দেবো, নিজেদের ক্ষয়ক্ষতি দেখে উদ্বিগ্ন-নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
শনিবার দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়।
দক্ষিণ ইসরায়েলের আরেক শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘খুব কঠিন এক সন্ধ্যা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, হামলার পর আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি দেশজুড়ে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ নিজেদের ক্ষয়ক্ষতি দেখে আমি উদ্বিগ্ন। তাই চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রগুলোর সহযোগীতা পেলে ইরানকে গুড়িয়ে দিবো।
দৈনিক আস্থা/এমএইচ

























