ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি বগুড়ার : গাবতলীতে পাওনা ২০০ নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আব্দুস সালাম ১৯ নামের আরেক বন্ধু খুন হয়েছে। গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম বালিয়াদিঘী গ্রামের সাজু প্রমানিকের ছেলে।

জানা গেছে, সালাম ও তার বন্ধু জীবন এক সাথে রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করে। বেশকিছুদিন আগে সালাম বন্ধু জীবনকে ২০০ টাকা ধার দেয়। জীবন টাকা ফেরত না দিয়ে সালামের সাথে দেখা করে না। এমনকি মোবাইল ফোন ও বন্ধ করে রাখে।

[irp]

গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে সালাম পাওনা টাকা চায়। টাকা না দিলে তার মোবাইল ফোন কেড়ে নিতে চায় সালাম। জীবন টাকা দেয়ার কথা বলে সালামকে ফাঁকা স্থানে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। সালামের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে জীবন দৌঁড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘ছুরিকাহত অবস্থায় সালাম জীবনের নাম উল্লেখ করে বিস্তারিত ঘটনা পরিবারের কাছে জানিয়েছে। জীবনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

[irp]

ট্যাগস :

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আপডেট সময় : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১