বগুড়ায় বাঁশ বাগানের মিললো ঝুলন্ত ব্যক্তির লাশ
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
বগুড়ায় বাঁশ বাগানের মিললো ঝুলন্ত ব্যক্তির লাশ
মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জাহিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫ টায় উপজেলার হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত ছাদেকুল ইসলামের পুত্র।
নিহত পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার জাহিদুল বিকাল চারটায় নিজ বাড়ী থেকে বের হবার পর আর ফিরে আসেনি। আজ সকালে মরদেহটি নিজ বাড়ির পেছনের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসি। পুলিশকে খবর দিলে তার লাশটি উদ্ধার করে।
[irp]
নিহতের পরিবার জানায়, তাদের ধারণা বসতভিটা এবং অন্যান্য সম্পত্তির ভোগদখলকে কেন্দ্র করে তাঁর নিজের ভাই ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবত গন্ডগল চলে আসছিলো। এজন্য জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে প্রতিপক্ষরা অন্য কোথাও হত্যা করে তার মৃত লাশটি বাঁশ ঝাড়ে ঝুলিয়ে রেখেছে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা বলা সম্ভব নয়৷ তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এখনও কোন লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ করা হয়নি।পরিবারের সাথে কথা বলে লাশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন।
[irp]

























