ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনা নিহত ৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ আরো চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- গাইবান্ধার জুমারবাড়ি এলাকার আশরাফ, তার স্ত্রী পারুল এবং তাদের দেড় মাস বয়সী নাতনি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেনজির বলেন, শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাস বগুড়াগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ ও তার স্ত্রী পারুল নিহত হন।

[irp]

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের দেড় মাস বয়সী নাতনি মারা যায়। এ সময় আরো চারজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

[irp]

ট্যাগস :

বগুড়ায় সড়ক দুর্ঘটনা নিহত ৩

আপডেট সময় : ১১:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১