ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বগুড়ায় দিনদুপুরে অধ্যক্ষকে গুলি করে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দিনদুপুরে মহাসড়কে এক মাদরাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোজাফ্ফর হোসেন (৬০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

[irp]

জানা গেছে, মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোটেম্পোযোগে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পার্শ্বে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন পেশায় কবিরাজ। তিনি একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, নিহত মোজাফ্ফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। এ ঘটনার কারণ উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বগুড়ায় দিনদুপুরে অধ্যক্ষকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১