বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ১১:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১০৭২ বার পড়া হয়েছে
বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটি জেলার বরকল উপজেলায়
বরকলে চাকমা তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটির বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত তরুণ কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে এবং মৃত তরুণী বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে।
সোমবার দিনগত গভীর রাতে প্রেমিক যুগল বগাছড়ি এলাকায় বাড়ির পাশে একটি মগডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে দুই তরুণ- তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেম ঘটিত ঘটনায় এ দুই তরুণ-তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়।
ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করেছি, ময়না তদন্তের জন্য বুধবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে মরদেহগুলো পাঠানো হবে।
দৈনিক আস্থা/এমএইচ

















