ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

বাউফলে আওয়ামীলীগ কর্মী এবং সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বাউফল(পটুয়াখালী)প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পাল (৪৯) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে বাউফল পৌর শহরের কাগজিরপোল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা সূত্র জানায়, শংকর পাল রাত ৮ টার দিকে কাগজিরপোল বাস স্ট্যান্ডের সামনে থেকে বাড়িতে যাওয়ার পথে বর্তমান ১নং ওয়ার্ড কমিশনার হারুন মল্লিকের বড় ছেলে আরিফ(২২) তার মোটরসাইকেল গতিরোধ করে চাবি নিয়ে যায়। এসময় আরিফসহ তার সাথে ৫/৬ সন্ত্রাসীরা শংকর পাল কে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফলে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে আহত কমিশনারের ভাই রাজীব পাল বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা গুরুতর।এ হামলার পেছনে সম্পূর্ণ হাত রয়েছে বর্তমান কমিশনার হারুন মল্লিকের(৪৫)।হারুন মল্লিকের নেতৃত্বে তার ছেলে আরিফ ও শরিফ সহ ৪-৫ জন পরিকল্পিত প্রাননাশক হামলা করে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে বাউফল পৌরসভা ১নং ওয়ার্ড কমিশনার হারুণ মল্লিকের(৪৫) কোনো বক্তব্য পাওয়ায় যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

বাউফলে আওয়ামীলীগ কর্মী এবং সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩