বাজেটে করের আওতা বাড়ছে: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০৮৯ বার পড়া হয়েছে
বাজেটে করের আওতা বাড়ছে: অর্থমন্ত্রী
আহসান হাবিবঃ
বাজেটে উচ্চাভিলাষ না থাকলে সামনে এগিয়ে যাওয়া যাবে না, প্রকল্প বাস্তবায়েনের সক্ষমতা আছে এ সরকারের। রাজস্ব বাড়াতে এনবিআরের সহযোগিতা নেওয়া হবে, বড় বাজেট ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, তাই আসন্ন বাজেটে নতুন অনেক কিছু করের আওতায় আনা হয়েছে।
আজ সোমবার ১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ৫ বছরের উন্নয়নের রোডম্যাপের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। নতুন বছরের এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, পিডি নিয়োগের নতুন নিয়ম চালু করা হবে, নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে জোর দেবে সরকার। এ ছাড়া বিগত সরকারের ১৩ শ প্রকল্প ছিলো সেগুলো রিভিউ হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ



















