ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

বানিয়াচংয়ে ধানকাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে ধানকাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধানকাটার সময় বজ্রপাতে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম সৌরভ দাস (২০)। সে বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাসের পুত্র। আজ বুধবার (৩ মে) বিকাল ৩ টায় বজ্রপাতের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সৌরভ দাস একজন কৃষি শ্রমিক। ঘটনার সময় সে অন্যান্য শ্রমিকদের সাথে গ্রামের পাশেই আমড়াতলীর হাওরে দিন মুজুরীতে ধান কাটতেছিল। বিকাল ৩ টার সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।

এ সময় আকস্মিকভাবে বজ্রাঘাতে ওই ব্যাক্তি গুরুতরভাবে আহত হলে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ দাসকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি।
নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

ট্যাগস :

বানিয়াচংয়ে ধানকাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

আপডেট সময় : ১১:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩