ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বালিয়াকান্দি থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে ২ যুবক গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

বালিয়াকান্দি থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে ২ যুবক গ্রেফতার

আবুল কালাম আজাদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের একাধিক স্থান থেকে ফেসবুকে গুজব ও উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মণ্ডলের ছেলে আশিক মণ্ডল (২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাকিল শেখ (১৯)।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই যুবক মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে দাওয়াতি পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে র‌্যাব-৩ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।

ট্যাগস :

বালিয়াকান্দি থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে ২ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১